সাংবাদিক, কবি ও গীতিকার কে জি মোস্তফা আর নেই

জাতীয় প্রেসক্লাবের প্রবীণ সদস্য, বিশিষ্ট কবি ও গীতিকার কে. জি. মোস্তফা আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত ৮টায় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেছেন বলে জানিয়েছেন তার পালিত মেয়ের জামাতা মকবুল হোসাইন। মুত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ২ ছেলে রেখে গেছেন। তার এক ছেলে বর্তমানে কানাডায় বসবাস করেন।
সোমবার বাদ জোহর জাতীয় প্রেসক্লাবে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
ঢাকাটাইমস/০৯মে/ইএস
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













