১৮ মার্চ কি ‘সাধারণ ছুটি’ ঘোষণা হবে?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ মার্চ ২০২৬, ২০:২৪
অ- অ+

১৮ মার্চ কি ‘সাধারণ ছুটি’ ঘোষণা হবে?

চলতি বছরের নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদুল ফিতরের আগে ১৯ ও ২০ মার্চ এবং পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে মোট চার দিন ছুটি থাকবে। সবমিলিয়ে ঈদুল ফিতরের ছুটি পাঁচ দিন।

এদিকে ১৭ মার্চ (মঙ্গলবার) পবিত্র শবে কদরের ছুটি। ১৮ মার্চ (বুধবার) অফিস যথারীতি খোলা থাকবে। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, ১৮ মার্চ সাধারণ ছুটি ঘোষণা হতে পারে। এতে পবিত্র শবে বরাত ও ঈদুল ফিতর মিলিয়ে সরকারি চাকরিজীবীরা টানা সাতদিন ছুটি পাবেন।

আগামী বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

সূত্রের খবর, ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রিপরিষদে পাঠানো হয়েছে। ছুটি দীর্ঘ হলে ঘরমুখী মানুষের চাপ কমবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকিও কমবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নীলফামারীতে পিকআপের ধাক্কায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর
মহাখালী টার্মিনালের যানজট নিরসনে মালিক-শ্রমিকদের সহযোগিতা চাইল ডিএমপি
দুপুরে দুই স্ত্রীকে নিয়ে খাবার খান এমপি গাজী নজরুল, মরিয়মের মৃত্যুর আগে যা ঘটেছিল
বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু আর নেই