ধান ক্ষেত থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ মে ২০২২, ১৪:১৫
অ- অ+

সিরাজগঞ্জের কামারখন্দে ধান ক্ষেত থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ মে) সকালে উপজেলার হায়দারপুর গ্রামের ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, সকালে ধান ক্ষেতে ওই বৃদ্ধের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহের শরীরে কোন আঘাতের চিহ্ন দেখা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে পাঠানোর হয়েছে বলে জানান এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৬মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পদোন্নতি না পেয়ে পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলী আকবর?
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা