৩৯-এ চড়েছে পারদ, তিন বিভাগ ও সাত জেলায় তাপপ্রবাহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২২, ১১:৫৫| আপডেট : ১৫ জুলাই ২০২২, ১৩:৩৬
অ- অ+

দেশের তিন বিভাগ এবং ঢাকাসহ সাত জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থায় দেশে তাপমাত্রার পারদ চড়েছে ৩৯ ডিগ্রিতে। তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এ সময়ে বৃষ্টির তেমন আভাস নেই। কিছু এলাকায় মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে তাপপ্রবাহ সম্পর্কে বলা হয়- ঢাকা, টাঙ্গাইল, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর, ফেনী ও চুয়াডাঙ্গা জেলা এবং রংপুর, রাজশাহী ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপ্রবাহ অব্যাহত থাকতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় রাজশাহীতে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার দুপুর ১টা পর্যন্ত রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় ৩৬.০৭ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা বিভাগে ৩৬.০২ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টির আভাসে বলা হয়- চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগরে দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়েছে, উত্তর ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, মধ্য প্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি ধরনের সক্রিয় রয়েছে।

পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

(ঢাকা টাইমস/১৫জুলাই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬০.৬ কোটি ঘনফুট
গাইবান্ধায় নারীর শ্লীলতাহানির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
ঘাটাইলে নিখোঁজের ৩ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার
বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারুল