স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৫:৫৯
অ- অ+

পিরোজপুরের স্বরূপকাঠিতে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান প্রধান অতিথি হিসেবে নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের পাশের কক্ষে ওই কর্নারের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে জেলা প্রশাসক মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সভাকক্ষে ই নামজারী, অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায় এবং দাখিলার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনমুলক প্রশিক্ষণ কর্মশালায় যোগ দেন।

নির্বাহী কর্মকর্তা মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হক, পৌর মেয়র গোলাম কবির, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজি সাখাওয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি মো. নজরুল ইসলাম প্রমুখ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) তাপস পাল, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সৈয়দ সহিদ উল আহসান, সম্পাদক এস এম মুইদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান স্বরূপকাঠি পৌরসভা ও কৌরিখাড়া বিসিক শিল্প নগরী পরিদর্শন করেন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে সাবেক কাউন্সিলর রাজীবের সহযোগী গ্রেপ্তার
নারায়ণগঞ্জে স্ত্রীর গলায় ছুরিকাঘাতের পর স্বামীর আত্মহত্যা
অপরাধ নিয়ন্ত্রণ ও দুর্গাপূজার নিরাপত্তায় জামালপুর পুলিশকে ডিআইজির নির্দেশনা
অবৈধ ওষুধ তৈরির দায়ে এনসিপি নেতার কারাদণ্ড