শুরু হলো নারী ক্রিকেটারদের বিসিএল টুর্নামেন্ট

ক্রীড়া ডেস্ক
ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মার্চ ২০২৩, ১৯:৫৪
অ- অ+

দুই বছর আগে টেস্ট স্ট্যাটাস পেলেও প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়ে উঠেনি। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল। খুলনার শেখ আবু নাসের ক্রিকেট স্টেডিয়ামে আজ (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে নারীদের ক্রিকেট লিগ।

এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট তিনটি দল। দলগুলো হচ্ছে পদ্মা, মেঘনা ও যমুনা। দুই দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় পদ্মা ও যমুনা। ৩-৪ তারিখে পরস্পরের বিপক্ষে লড়বে মেঘনা ও যমুনা। আর তৃতীয় ম্যাচে পদ্মার বিপক্ষে মাঠে নামবে মেঘনা।

পদ্মা স্কোয়াড :

রুবিয়া হায়দার ঝিলিক, শারমিন সুলতানা, সালমা খাতুন, রিতু মনি, সুরাইয়া আজমিন, সাথী রাণী, শরিফা খাতুন, উন্নতি আক্তার, দিশা বিশ্বাস, ফাহিমা খাতুন, ফাল্গুনি চৌধুরী বন্যা, রিয়া আক্তার শিখা, জান্নাতুল মহুয়া ও সুবর্ণ কর্মকার।

মেঘনা স্কোয়াড :

শামীমা সুলতানা, শারমিন আক্তার সুপ্তা, ইশমা তানজিম, সুমাইয়া আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, দিপা খাতুন, নাহিদা আক্তার, নাজমুন নাহার রুনা, খাদিজাতুল কুবরা, রাবেয়া, লতা মন্ডল, পুজা চক্রবর্তী, মিষ্টি রাণী সাহা, লেকি চাকমা।

যমুনা স্কোয়াড:

মুর্শিদা খাতুন, ফারজানা হক পিংকি, স্বর্ণা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, মারুফা আক্তার, সোবহানা মোস্তারি, শানু আক্তার, ফারজানা আক্তার লিসা, ইভা, নিশিতা আক্তার, আফিয়া হুমাইরা আনাম প্রত্যাশা, আশরাফি ইয়াসনিম আর্থি, সুলতানা খাতুন, জুয়াইরায়া ফেরদৌস জয়ীতা।

(ঢাকাটাইমস/৩০মার্চ/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জুলাই বিপ্লবের শহীদরা আমাদের জাতীয় ইতিহাসের আলোকবর্তিকা: উপাচার্য আমানুল্লাহ
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবির সংঘর্ষে আহত ১০
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি ঢাকা রেঞ্জ ডিআইজির শ্রদ্ধা
রাষ্ট্রপতির অনুষ্ঠানে প্রামাণ্যচিত্র নিয়ে এনসিপির হট্টগোল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা