বেপরোয়া বাসের ধাক্কা, মেয়ের বাড়ি যাওয়া হলো না বাবার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৩, ০৮:৫৬
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মেয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় বেপরোয়া বাসের ধাক্কায় বাবা জয় কুমার দাস (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের আরও ৩ জন আহত হন।

শুক্রবার বিকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার তিনলাখ পীর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, নিহতের স্ত্রী রিতা রানী দাস, মেয়ে পিওসী রানী দাস ও শ্যালিকা মিশু রানী দাস।

হতাহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন। নিহত জয় কুমার জেলার সরাইল উপজেলার শাহবাজপুর গ্রামের গৌরাঙ্গ কুমার দাসের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত জয় কুমার তার পরিবার নিয়ে মেয়ের বাড়ি কসবার বিনাউটি ইউনিয়নের ভরাজাঙ্গাল গ্রামে যাচ্ছিল। পথে তন্তর বাজার থেকে কেনাকাটা সেরে অটোরিকশাযোগে ভরাজাঙ্গাল যাওয়ার পথে তিনলাখপীর নামক স্থানে তাদের ব্যাটারি চালিত অটোরিকশাটিকে পেছন দিক থেকে দিগন্ত পরিবহনের একটি বেপরোয়া বাস ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই জয় কুমার মারা যান। এ সময় তার পরিবারের অন্যান্য ৩ সদস্যও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।

আরও পড়ুন: প্রেমের টানে মালয়েশিয়ার কন্যা নোয়াখালীতে

খাঁটিহাতা হাইওয়ের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও অটোরিকশাটিকে হেফাজতে নিয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/১জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
AI উন্নয়নের গতি কমানো মানবসভ্যতার নিরাপত্তা নাকি প্রযুক্তিগত অগ্রগতির পথে বাধা?
২০২৭ সালের ব্রিকস সম্মেলন চীনে
ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ জাভা সাগরে নিখোঁজ
জোরপূর্বক পদত্যাগ বৈধ নয়: হাইকোর্ট