গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ১১:১১
অ- অ+

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, বৃহস্পতিবার ( জানুয়ারি ২০২৬) রাত পৌনে ১১টার দিকে উপজেলার কামারদহ ইউনিয়নের ফাঁসিতলা এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেনগোবিন্দগঞ্জ পৌরসভার বুজরুক বোয়ালিয়া মৌজার দুর্গাপুর এলাকার আবুল হোসেনের ছেলে জনি এবং একই উপজেলার নাকাই ইউনিয়নের মালিনিপাড়া গ্রামের শাহজালালের ছেলে সিদ্দিকুর রহমান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ঢাকা-রংপুর মহাসড়কের ফাঁসিতলা ফ্লাইওভারে ওঠার সময় একটি দ্রুতগতির ট্রাক পিছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। দুর্ঘটনায় ট্রাকের হেলপারসহ মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

দুর্ঘটনার পর গোবিন্দগঞ্জ থানার ওসি মো. মোজাম্মেল হক ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণভোট না মানলে সরকারও মানা হবে না: জামায়াত আমির
৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন
রোদে বের হলেই শরীরের রক্ত ঝরে, পানিতে কাটে ১০ বছরের আবু বকরের দিন
বাংলাদেশে উচ্চগতির রেল আনতে আগ্রহী চীন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা