গাইবান্ধায় গাছ চাপায় আপন দুই বোনের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০২ জানুয়ারি ২০২৬, ১১:১৪
অ- অ+

গাইবান্ধার সদর উপজেলায় গাছচাপায় ফিয়া মনি (১১) ও জান্নাতি খাতুন (দেড় বছর) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার রঘুনাথপুর গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের ফরিদ মিয়ার মেয়ে।

স্থানীয়দের বরাতে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান জানান, ঘটনার সময় ফরিদ মিয়ার রান্নাঘরের পাশে খেলছিল ফিয়া মনি ও জান্নাতি। এ সময় পাশের বাড়িতে একটি বড় গাছ কাটছিলেন শ্রমিকরা। হঠাৎ গাছটি ফরিদ মিয়ার রান্না ঘরের ওপর পড়ে।

এতে গাছের একটি অংশের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শিশুর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত দুই শিশু আপন বোন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অকালেই দুই শিশুকন্যাকে হারিয়ে পরিবারটি বাকরুদ্ধ হয়ে পড়েছে। শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী।

(ঢাকাটাইমস/২জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা
দুর্গাপূজা নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়: মঈন খান
গাজীপুরে বিল থেকে কিশোরীর মরদেহ উদ্ধার
শ্রীলঙ্কায় দেশজুড়ে বিদ্যুৎ বিপর্যয়