দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জানুয়ারি ২০২৬, ১৭:১৪
অ- অ+

তিন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। এর মধ্যে দুজনকে পদোন্নতির পর দুই মন্ত্রণালয়ে পদায়নও করা হয়েছে।

রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. সাইদুর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মিজানুর রহমান খানকে সচিব পদে পদোন্নতি দিয়ে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আলতাফ-উল আলমকে সচিব পদে পদোন্নতি দিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব) করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বাসযোগ্য করতে দিলেন ২ সপ্তাহ সময়
মেলান্দহে মাদকসহ ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুর মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত 
শ্রীপুর-গড়গড়িয়া সড়ক যেন মরণফাঁদ