একযোগে ডিএমপির ঊর্ধ্বতন ১৪ পদে রদবদল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৬, ১৪:৩০| আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬, ১৫:৪৭
অ- অ+

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) একজন যুগ্ম কমিশনার ও ১৩ জন উপ-পুলিশ কমিশনার (ডিসি) পদে বড় রদবদল আনা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

কোন দায়িত্বে কে?

অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির যুগ্ম কমিশনার (চলতি দায়িত্বে) আ শ ম শামসুর রহমান ভূঁঞাকে এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি বিভাগের যুগ্ম কমিশনার বদলি করা হয়েছে। এছাড়া উপ-পুলিশ কমিশনার মো. জিয়াউদ্দিন আহম্মেদকে রমনা (গোয়েন্দা) বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. তারিকুল ইসলামকে গুলশান (ট্রাফিক) বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. আসলাম উদ্দিনকে ওয়েলফেয়ার এণ্ড ফোর্স বিভাগে,উপ-পুলিশ কমিশনার খালেদা বেগমকে উপ-কমিশনার আইসিটি বিভাগে, উপ-পুলিশ কমিশনার মোছা. লিজা বেগমকে উপ-কমিশনার ট্রাফিক-এডমিন, প্লানিং এণ্ড রিসার্চ বিভাগে, উপ-পুলিশ কমিশনার মো. মাহমুদুল কবীরকে উপ-কমিশনার সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগে, ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানকে সিটি এডমিন এণ্ড লজিস্টিকস বিভাগে, ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নুরে আলমকে সিটি-রিসার্চ এণ্ড ডেভেলপমেন্ট বিভাগে, ওয়েলফেয়ার এণ্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আবু সাইমকে উপ-কমিশনার রেশন এণ্ড ক্লোথিং বিভাগে, আইসিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) ইলিয়াস কবিরকে উপ-কমিশনার (ভারপ্রাপ্ত) সিটিটিসি এবং গোয়েন্দা সাইবার এণ্ড স্পেশাল ক্রাইম বিভাগের উপ-পুলিশ কমিশনার ও রমনা বিভাগের (গোয়েন্দা) ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার মো. রাকিব খাঁনকে সিটি ইনটেলিজেন্স এনালাইসিস বিভাগের ভারপ্রাপ্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

অফিস আদেশ দেখতে এখানে ক্লিক করুন

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বাসযোগ্য করতে দিলেন ২ সপ্তাহ সময়
মেলান্দহে মাদকসহ ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুর মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত 
শ্রীপুর-গড়গড়িয়া সড়ক যেন মরণফাঁদ