ভেনেজুয়েলার পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯
অ- অ+

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে মার্কিন সেনাদের আটক এবং ভেনেজুয়েলার উদ্ভূত পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

সোমবার (০৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, দেশগুলোর মধ্যে উদ্ভূত সব ধরনের বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের জন্য কূটনীতি ও সংলাপের প্রাধান্য থাকা উচিত।

এতে আরও বলা হয়, জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের মৌলিক নীতিমালার প্রতি বাংলাদেশের অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

এদিকে, ভেনেজুয়েলার সরকার পরিস্থিতি ‘সমাধানেযুক্তরাষ্ট্রের পরিকল্পনার সঙ্গে সহযোগিতা না করলে দেশটির ওপর দ্বিতীয় দফা সামরিক হামলা চালানো হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মাদুরোকে যুক্তরাষ্ট্রে জোরপূর্বক তুলে নেওয়ার ঘটনার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলা সরকার যদি ওয়াশিংটনের প্রস্তাবে সাড়া না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, ‘পরিস্থিতি সমাধানে আমরা যা প্রয়োজন, তাই করব। তারা যদি সহযোগিতা না করে, তাহলে দ্বিতীয় দফা হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে পতন
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
তিস্তা তীরে ভয়াবহ নদীভাঙন, দেশের তিন বিভাগে বন্যার সতর্কতা
শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা