বাংলাদেশ ক্লাব জেনেভার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ

প্রবাসী বাংলাদেশিদের অন্যতম সংগঠন বাংলাদেশ ক্লাব জেনেভা সম্প্রতি তাদের পূর্ণাঙ্গ কার্যকর কমিটি গঠন করেছে। একই সঙ্গে নবগঠিত কমিটি সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী মিশনের রাষ্ট্রদূত জনাবা নাহিদা সোবহান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।
সোমবার অনুষ্ঠিত এই সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশ ক্লাব জেনেভার নবগঠিত সভাপতি রাষ্ট্রদূতের হাতে নতুন কমিটির সদস্য তালিকা ও সংগঠনের গঠনতন্ত্র আনুষ্ঠানিকভাবে তুলে দেন। এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশ ক্লাব জেনেভার সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতে ক্লাবের সকল কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পাশাপাশি তিনি সবসময় ক্লাবের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বাবুল বিশ্বাস, এম. টি. আই. শামীম ও রবিউল আওয়াল। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মারুফ আনোয়ার।
এছাড়া সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মোক্তার হোসেন, এমরান হোসেন চৌধুরী ও স্বপন হাওলাদার। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তানভির আলম চৌধুরী। সাংগঠনিক সম্পাদক কুদরত এলাহি এবং সহ-সাংগঠনিক সম্পাদক সামছুল কবির চৌধুরী। প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মমিন পারভেজ খান।
সাংস্কৃতিক সম্পাদক শহিদুল আলম, সহ-সাংস্কৃতিক সম্পাদক রবিন বডুয়া। মহিলা সম্পাদিকা ইতি ইসলাম এবং সহ-মহিলা সম্পাদিকা রুকু ইসলাম। যুব ও ক্রীড়া সম্পাদক আরিফ আলাল, সহ-যুব ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ সাহেদ হোসেন। আন্তর্জাতিক সম্পাদক রাফিন আল আমিন এবং সহ-আন্তর্জাতিক সম্পাদক মোহাম্মদ ইসমাইল। তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিকুর রহমান। আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আলম এবং সহ-আপ্যায়ন সম্পাদক আলাউদ্দিন বেপারী।
কার্যকরী সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আনোয়ারুল ইসলাম, নজরুল মোল্লা, তাসলিমা চৌধুরী, জাকির হোসেন রাজ্জাক, তপু বড়ুয়া ও তুহিন সিমন আকন্দ।
এর আগে গত ২ নভেম্বর জেনেভার স্থানীয় একটি হলে আনন্দঘন পরিবেশে সংগঠনের বার্ষিক সাধারণ সভা–২০২৫ অনুষ্ঠিত হয়। ওই সভায় আংশিক কমিটি গঠন করা হয়।
উল্লেখ্য, প্রায় ৩০ বছর আগে জেনেভায় প্রবাসী কিছু তরুণের উদ্যোগে ‘প্রবাস’ নামে সংগঠনটির যাত্রা শুরু হয়।
পরবর্তীতে এটি বাংলাদেশ ক্লাব জেনেভা নামে পরিচিতি লাভ করে। ২০১৯ সালে ক্লাবটি সুইজারল্যান্ড সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে নিবন্ধন লাভ করে এবং বর্তমানে এটি দেশটিতে একমাত্র নিবন্ধিত বাংলাদেশি প্রবাসী সংগঠন হিসেবে স্বীকৃত।
বাংলাদেশ ক্লাব জেনেভা একটি অরাজনৈতিক, অলাভজনক ও ধর্মনিরপেক্ষ সামাজিক সংগঠন। প্রবাসী বাংলাদেশিদের মিলনকেন্দ্র হিসেবে সংগঠনটি ঈদ, পূজা, একুশে ফেব্রুয়ারি, স্বাধীনতা দিবস, পহেলা বৈশাখসহ বিভিন্ন জাতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করে আসছে। পাশাপাশি, বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে নিয়মিতভাবে আর্থিক সহায়তাও দিয়ে আসছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































