পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জানুয়ারি ২০২৬, ১৬:৩৯| আপডেট : ০৭ জানুয়ারি ২০২৬, ১৭:১৩
অ- অ+

বাংলাদেশ পুলিশের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সিআইডিতে কর্মরত ডিআইজি এস এম ফজলুর রহমানকে রাজারবাগ পুলিশ টেলিকম ইউনিটে, সিআইডিতে কর্মরত ডিআইজি মো. সাজ্জাদুর রহমানকে এপিবিএনে, সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হিসাবে বদলি করা হয়েছে।

এছাড়া ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার খন্দকার খালিদ বিন নুরকে উপপুলিশ কমিশনার হিসেবে ডিএমপিতে, নোয়াখালীর পিটিসির পুলিশ সুপার আসমা বেগম রিটাকে এপিবিএন সদরদপ্তরে, খুলনা পিটিসির পুলিশ সুপার সোমা হাপাংকে ময়মনসিংহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ডান্ট হিসেবে বদলি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ ওসমান গণি ও সানা শামীনুর রহমানকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে এবং এসবির অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে এসবির ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার আ.ফ.ম নিজাম উদ্দিনকে পুলিশ অধিদপ্তর ঢাকায়, এসবির বিশেষ পুলিশ সুপার মাহফুজা লিজাকে পুলিশ অধিদপ্তর ঢাকায়, এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. যায়েদ শাহরীয়ারকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুলিশ অধিদপ্তর ঢাকায়, এসবির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামানকে ডিএমপির উপ-পুলিশ কমিশনার ও রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মো. সাইফুল হককে পুলিশ অধিদপ্তর ঢাকায় এআইজি হিসেবে বদলি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৭জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজিমপুর সরকারি কোয়ার্টারের অপরিচ্ছন্নতায় ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, বাসযোগ্য করতে দিলেন ২ সপ্তাহ সময়
মেলান্দহে মাদকসহ ওয়ার্ড বিএনপির সভাপতি গ্রেপ্তার
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে দিনাজপুর মেডিকেল কলেজে সেমিনার অনুষ্ঠিত 
শ্রীপুর-গড়গড়িয়া সড়ক যেন মরণফাঁদ