নির্বাচনে জেলা প্রশাসকদের কোনো বিচ্যুতি দেখলে ব্যবস্থা: মন্ত্রিপরিষদ সচিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জানুয়ারি ২০২৬, ১৪:৫৬
অ- অ+

নির্বাচনে জেলা প্রশাসকদের বিরুদ্ধে কোনো বিচ্যুতি দেখতে পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব . শেখ আব্দুর রশীদ।

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

তিনি জানান, আমরা যদি কোনো বিচ্যুতি দেখতে পাই তখন সেভাবে ব্যবস্থা নেব। যদি কোনো নির্দিষ্ট উদাহরণ পাওয়া যায় যে কোথাও বাস্তবভাবে সমস্যা সৃষ্টি হচ্ছে, তাহলে আমরা অবশ্যই সঙ্গে সঙ্গে বিষয়টি বিবেচনায় নেব।

তফসিলের আগে নিয়োগ দেওয়া ডিসিদের অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন আছে। এই প্রশাসন নিয়ে আপনি কি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার ক্ষেত্রে আশাবাদীপ্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, আমি তো এখনো আশাবাদী, করা যাবে, ইনশাআল্লাহ্।

তিনি আরও বলেন, অভিজ্ঞতা তো সবাই নিয়ে আসে না। অভিজ্ঞতা তো তৈরি হয়। অবস্থায় পড়লে অভিজ্ঞতা তৈরি হয়। তারা সঠিক পথে চলবেন, চলতে পারবেনএটি যদি আমরা নিশ্চিত করতে পারি, তাদের মনোভাব যদি সঠিক থাকে, তাহলে তারা সফল হবেন, ১০০ ভাগ সফল হবেন, ইনশাআল্লাহ্।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
‘তথ্য ফাঁস করলে ইনস্পেক্টরকে ঝুলিয়ে দেব’, কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলের বক্তব্য ভাইরাল
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা