খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না: শামা ওবায়েদ

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৬, ২০:২৩
অ- অ+

ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আগামী দিনে কোন দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে সেই সিদ্ধান্ত আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নিতে হবে। আমি সবাইকে অনুরোধ জানাই, আপনারা ঐক্য ধরে রাখবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে আর আসবেন না। গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। বাংলাদেশের মানুষ তাকে কখনো ভুলবে না। তিনি চিরদিন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। শুক্রবার ৯ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের কৃত্তা মাদ্রাসা মাঠে ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা করতে না পারলে আমাদের সব অর্জনই বৃথা হয়ে যাবে। গত বছরের জুলাই অভ্যুত্থানে আমাদের অনেক ভাই-বোনের রক্ত ঝরেছে। গত ১৭ বছরে গুম-খুন হয়েছে, প্রাণ গেছে আবু সাঈদ, মুগ্ধদের মতো সাহসী মানুষের। কদিন আগে দেশপ্রেমিক মানুষ হাদির মৃত্যুও আমাদের নাড়া দিয়েছে। এসব আত্মত্যাগ বৃথা যাবে, যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই।

দোয়া মাহফিলে সালথা উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বাবুল তালুকদার, সাধারণ সম্পাদক সাইফুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক শওকত শরিফ, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান, ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আজাদ প্রমুখ। (ঢাকা টাইমস/০৯জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা