ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া মূল্যস্ফীতি কমানো সম্ভব নয়: অর্থ উপদেষ্টা

ব্যবসায়ীদের সহযোগিতা ছাড়া মূল্যস্ফীতি কমানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
শনিবার সকালে রাজধানীতে একটি গবেষণা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থ উপদেষ্টা জানান, আওয়ামী লীগ আমলের দেড় দশকে অনিয়ম দুর্নীতির মাধ্যমে এক শ্রেণির সুবিধাভোগী ব্যাংক থেকে নামে-বেনামে ঋণ নিয়ে লুটপাট ও পাচার করে এ খাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। অন্তর্বর্তী সরকার এসে কার্পেটের নিচে লুকিয়ে রাখা এসব আবজর্না বাইরে বের করেছে। শুরু হয়েছে ব্যাংক খাতে নানা সংস্কারও।
এ সময় সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, দ্রুত বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ। তবে ব্যাংকিং খাত এখন অনেকটা স্থিতিশীল রয়েছে। কিন্তু ব্যাংক সুদের হার এখনই কমানো সহজ নয়। তিনি বলেন, মূল্যস্ফীতি কমানোর ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।
এ সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, দেশে অর্থনৈতিক স্বস্তি এখনও আসেনি। প্রয়োজন অর্থনৈতিক সুশাসন নিশ্চিত করা। অর্থনৈতিক স্বস্তির জন্য আগামী সরকারকে সব ক্ষেত্রে নজরদারি বাড়ানোসহ সব অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার তাগিদ দিচ্ছেন বিশ্লেষকেরা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











































