সালথায় দল ছেড়ে খেলাফত মজলিসে যোগ দিলেন ৫ আ.লীগ নেতা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৬, ২১:৪২
অ- অ+

ফরিদপুরের সালথায় আওয়ামী লীগের পাঁচ নেতার নেতৃত্বে শতাধিক কর্মী বাংলাদেশ খেলাফত মজলিসে যোগ দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারী) বিকেলে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের বাহিরদিয়া মাদ্রাসা মাঠে সংবাদ সম্মেলন করে দল থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দেন তারা।

যোগদান করা নেতারা হলেন- উপজেলার রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি লুৎফর মোল্যা, উপজেলা আ.লীগের সদস্য সরোয়ার হোসেন মোল্যা, ৮ নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি আবুল খায়ের মাতুব্বর ও আ.লীগ নেতা মুঞ্জুরুল ইসলাম।

যোগদান করা নেতাকর্মীরা সবাই বাহিরদিয়া গ্রামের বাসিন্দা। একই গ্রামে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের খেলাফত মজলিস মনোনীত প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলীর বাড়ি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রামকান্তপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি বলেন, ফরিদপুর-২ আসনের প্রার্থী আল্লামা শাহ্ আকরাম আলী সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সম্মানিত ব্যক্তি। আমরা আওয়ামী লীগ পাঁচ নেতা নিয়ে তার প্রতি সম্মান ও শ্রদ্ধা রেখে দল থেকে পদত্যাগ করে খেলাফত মজলিসে যোগদানের ঘোষণা দিলাম। আমাদের সাথে পাঁচ শতাধিক কর্মীও খেলাফত মজলিসে যোগ দিচ্ছেন। কোনো চাপের সম্মুখীন না হয়ে আমরা আকরাম আলী হুজুরের সঙ্গে কাজ করে যাব- ইনশাআল্লাহ।

(ঢাকা টাইমস/১০জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4