দিনাজপুরের কাঁকড়া নদীতে ভেসে উঠা দুই যুবকের মরদেহ উদ্ধার 

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, ১৮:৪৩
অ- অ+

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে ভেসে উঠা দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১২ জানুয়ারি) বেলা ১১টায় চিরিরবন্দর উপজেলার ৯ নম্বর ভিয়াইল ইউনিয়নের লক্ষ্মীতলাস্থ কাঁকড়া নদীর ব্রিজের বানিয়া খাড়ি এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাদের পরিচয় এখনো জানা যায়নি। তবে তাদের আনুমানিক বয়স ৩০ বছর।

চিরিরবন্দর থানার এসআই জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে ১১টায় ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি নদী থেকে তোলা হয়েছে। তাদের পরনে জ্যাকেট, মাফলার ও টুপি রয়েছে। মরদেহ দুটির আনুমানিক বয়স ৩০ বছর হবে। এখন পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি দিনাজপুর মেডিকেল কলেজ মর্গে পাঠানো পাঠিয়েছে। তাদের মৃত্যুর কারণ ও পরিচয় এখনো জানা যায়নি। তবে জানার প্রচেষ্টা চলছে।

(ঢাকা টাইমস/১২জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকা রেঞ্জের আয়োজনে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা
কালবৈশাখীর কারণে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্থগিত
স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া কোনো বাজেটই কার্যকর হবে না: জামায়াত আমির
ইউরোপে পাঠানোর নামে ৩১ লাখ টাকা আত্মসাৎ, চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা