চার দেশের বাংলাদেশ মিশনের প্রেস সচিবকে দেশে ফিরে আসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ জানুয়ারি ২০২৬, ১৯:৩৬
অ- অ+

বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনের প্রেস উইংয়ে কর্মরত চারজন কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়।

সম্প্রতি মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নির্দেশনা দেওয়া হয়।

দেশে ফেরত আসার নির্দেশপ্রাপ্ত কর্মকর্তারা হলেনমালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কার্যালয়ের প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমান, সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এবং জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো. ইমরানুল হাসান।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, এর আগে ২০২৫ সালের ১৭ মার্চ এসব কর্মকর্তাকে তাঁদের বর্তমান পদ কর্মস্থল থেকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফেরার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে পরে ১৩ এপ্রিল ওই প্রজ্ঞাপন বাতিল করে সংশ্লিষ্ট মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ না হওয়া পর্যন্ত তাঁদের দায়িত্ব পালন অব্যাহত রাখার অনুমতি দেওয়া হয়।

তথ্য সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, ইতোমধ্যে উক্ত মিশনগুলোতে নতুন কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তাদের অনুকূলে আর্থিক সরকারি আদেশও জারি করা হয়েছে। ফলে বর্তমান পরিস্থিতিতে চার কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে দেশে প্রত্যাবর্তনের নির্দেশ দেওয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
‘তথ্য ফাঁস করলে ইনস্পেক্টরকে ঝুলিয়ে দেব’, কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলের বক্তব্য ভাইরাল
জনগণের ঐক্যের কাছে কোনো ষড়যন্ত্র টিকবে না: ডা. জাহিদ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনীতে গণতান্ত্রিক ঐক্যের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা