প্রাথমিকে শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল কবে, যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ১৭:২১
অ- অ+

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফল আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র।

সূত্রটি জানায়, ফল প্রকাশের জন্য সার্বিক প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। তবে নির্দিষ্ট কোনো তারিখ এখনো চূড়ান্ত করেনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী সপ্তাহের মধ্যেই ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে।

এ বিষয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) আবু নূর মো. শামসুজ্জামান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বলেন, ‘আগামী সপ্তাহে ফল প্রকাশের বিষয়ে নির্দিষ্ট কোনো টাইমফ্রেম এই মুহূর্তে জানাতে চাই না। তবে এটুকু নিশ্চিত করে বলতে পারি, অতিদ্রুতই সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নেওয়া লক্ষাধিক প্রার্থী ফলের অপেক্ষায় রয়েছেন। ফল প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন গুঞ্জন ছড়ালেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেগুলোকে গুজব হিসেবে উল্লেখ করে আসছে।

গত ৯ জানুয়ারি বিকালে অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’- এর লিখিত পরীক্ষা। প্রায় ১৪ হাজার ৩৮৫টি শূন্য পদের বিপরীতে ১০ লাখ ৮০ হাজার ৮০ জন প্রার্থী এই প্রতিযোগিতায় অংশ নেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার