‘হিট অফিসার’ বুশরাকে দুদকের জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ২০:১০
অ- অ+

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে ও সাবেক চিফ হিট অফিসার বুশরা আফরিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ঢাকায় দুদকের প্রধান কার্যালয়ে সকাল সাড়ে ৯টা থেকে প্রায় দেড় ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাকে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, কমিশনের উপপরিচালক মো. সাইদুজ্জামান তাকে জিজ্ঞাসাবাদ করেন।

বুশরা আফরিন ডিএনসিসির সাবেক মেয়র আতিকুল ইসলামের মেয়ে। তিনি ২০২৩ সালের মে মাসে ডিএনসিসির ‘চিফ হিট অফিসারহিসেবে নিয়োগ পান।

দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ''সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানের অংশ হিসেবে তার কন্যাকে ডাকা হয়। এসব সম্পদ অর্জনে তার কোনো সম্পৃক্ততা রয়েছে কিনা, সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে।''

জুলাই আন্দোলনের পর ক্ষমতার পটপরিবর্তনের প্রেক্ষাপটে গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে থাকা সাবেক মেয়র আতিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দুদকের অনুসন্ধান ও তদন্ত চলমান রয়েছে। একইসঙ্গে তার স্ত্রী শায়লা শগুফতা ইসলাম ও মেয়ে বুশরা আফরিনের বিদেশযাত্রায় গত ৭ জানুয়ারি নিষেধাজ্ঞা দেন আদালত।

ক্ষমতার অপব্যবহার ও টেন্ডারে অনিয়মের মাধ্যমে মশার লার্ভা নিধনের ওষুধ ছিটানোর যন্ত্র কেনাকাটায় সরকারি অর্থ অপচয়, দুর্নীতি ও অর্থ পাচারের সঙ্গে আতিকুল ইসলাম ও সংশ্লিষ্ট অন্যরা জড়িত এরকম অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তার ও পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরেকানাডা ও যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদের অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৬ অক্টোবর রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে সাবেক মেয়র আতিকুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামে পতন
দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির পূর্বাভাস
তিস্তা তীরে ভয়াবহ নদীভাঙন, দেশের তিন বিভাগে বন্যার সতর্কতা
শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের অবমাননা: পররাষ্ট্র মন্ত্রণালয়
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা