বেগম খালেদা জিয়া স্মরণ

সংসদের দক্ষিণ প্লাজায় আজ নাগরিক শোক সভা, মানতে হবে যেসব নিয়ম

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ জানুয়ারি ২০২৬, ০৯:২৬
অ- অ+

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আজ শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে নাগরিক শোকসভা

বেলা আড়াইটায় নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এই শোকসভা শুরু হবে। এ উপলক্ষে সংসদ এলাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে আয়োজকরা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে অধ্যাপক মাহবুব উল্লাহ অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন।

শোকসভার জন্য কিছু নিয়মাবলি ঘোষণা করেন আয়োজকরা। এই অনুষ্ঠানে সেলফি তোলা যাবে না। হাততালি দেওয়া যাবে না। দাঁড়িয়ে থাকা যাবে না। আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ নিষেধ।

তবে অতিথিদের মধ্যে কেউ আমন্ত্রণপত্র আনতে ভুলে গেলে তার জন্য বিকল্প প্রবেশপত্র থাকবে, তবে তা কেবল তালিকাভুক্ত ব্যক্তিদের জন্য।

মাল্টিমিডিয়ার কর্মীদের বেলায় অফিস যাকে দায়িত্ব দেবে, সেই রিপোর্টার, ক্যামেরাম্যান বা মাল্টিমিডিয়াকর্মী প্রবেশ করতে পারবেন। তবে অবশ্যই আমন্ত্রণপত্র থাকতে হবে।

মিডিয়ার প্রতিনিধিদের জন্য ইলেকট্রনিক, প্রিন্ট, অনলাইন প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা বুথ থাকবে। বিটিভি অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে।

আয়োজকদের মতে, এ আয়োজন কোনো জনসভা বা রাজনৈতিক সমাবেশ নয়; এটি শ্রদ্ধা জানানো ও নীরব উপস্থিতির একটি অনুষ্ঠান।

মাহবুব উল্লাহর দেওয়া তথ্যমতে, আজকের শোকসভায় কোনো রাজনৈতিক দলের নেতা মঞ্চে বক্তব্য দেবেন না। বিভিন্ন পেশার শীর্ষ ব্যক্তিত্ব, গবেষক, ধর্মীয় প্রতিনিধি, পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধি, চিকিৎসক, শিক্ষক ও অন্য পেশাজীবীরা বক্তব্য দেবেন।

তবে রাজনৈতিক দলগুলোর নেতাদের অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান মাহবুব উল্লাহ। তারা দর্শকসারিতে বসবেন। শোকসভার গাম্ভীর্য রক্ষা করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন তিনি।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও খালেদা জিয়ার পরিবারের সদস্যদের এই শোকষভায় আমন্ত্রণ জানানো হয়েছে এবং তারা উপস্থিত থাকবেন বলে আশা প্রকাশ করেন মাহবুব উল্লাহ।

দেশের সব পেশাজীবীরাসহ বিদেশি কূটনৈতিক মিশন থেকেও উপস্থিত থাকবেন আমন্ত্রিত অতিথিরা।

দুপুর সাড়ে ১২টার দিকে প্রবেশপথ খুলে দেওয়া হবে, বলে জানান আয়োজকরা।

গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার মৃত্যুর পর বিপুলসংখ্যক মানুষ তার প্রতি শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন। গত ৩১ ডিসেম্বর এই সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত জানাজা, যা চারপাশের অন্তত তিন কিলোমিটার এলাকাজুড়ে মানুষ জানাজায় অংশ নেয়। সে জন্য নাগরিক সমাজের পক্ষ থেকে এ আয়োজন।

(ঢাকাটাইমস/১৬জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নতুন ক্লাবে যোগ দিতে চিলিতে পৌঁছেছেন ভোজিনিয়া
শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা
টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ কেজি আইস উদ্ধার
৫ আগস্ট উপলক্ষে র‍্যাবের বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা