সোমবার সায়েন্সল্যাবে সাত কলেজের ‘অধ্যাদেশ মঞ্চ’ স্থাপন, গণজমায়েতের ঘোষণা

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:১০| আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ১৫:১২
অ- অ+

সাত কলেজের সমন্বয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি বাস্তবায়নের লক্ষ্যে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে গণজমায়েতের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। আগামী সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে সেখানে স্থাপন করা হবে ‘অধ্যাদেশ মঞ্চ’, যেখান থেকে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। আজ শনিবার (১৭ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত কলেজের সমন্বয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন–২০২৫’-এর খসড়া গত বছরের ২৪ সেপ্টেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। খসড়া প্রকাশের পর বিষয়টি নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা ও বিতর্ক শুরু হলে শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে পরামর্শ সভা আয়োজন করে।

শিক্ষার্থীদের দাবি, স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে খসড়া আইনটি হালনাগাদ করা হয়েছে। সর্বশেষ গত ৭ ও ৮ ডিসেম্বর শিক্ষা ভবন অভিমুখে টানা অবস্থান কর্মসূচি চলাকালে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ডিসেম্বরের মধ্যেই আনুষঙ্গিক সব কার্যক্রম শেষ করে জানুয়ারি মাসের প্রথম দিকে অধ্যাদেশ জারি করার বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছিল।

তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো রাষ্ট্রপতির পক্ষ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চূড়ান্ত অধ্যাদেশ জারি হয়নি বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। এ অবস্থায় এক দফা দাবিতে পুনরায় রাজপথে নামার ঘোষণা দিয়েছেন তারা।

এর আগে গত ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিগারেট খাওয়াকে কেন্দ্র করে পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ, আটক ৭
ভারতের সঙ্গে সংলাপ: হাসিনাসহ হাদির খুনিদের ফেরত চাইবে বাংলাদেশ
ঢাকেশ্বরী মন্দিরে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিটের মহড়া
অফিসার্স ক্লাব থেকে সাবেক অতিরিক্ত সচিবের রক্তাক্ত মরদেহ উদ্ধার