পে স্কেল কার্যকর জানুয়ারিতেই, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, ১৪:২৩
অ- অ+

সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন পে স্কেল আংশিকভাবে কার্যকর হবে এবং ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দিন ১ জুলাই থেকে এটি পুরোপুরি বাস্তবায়ন করা হবে।

জানা গেছে, গত বছরের জুলাই মাসে ২১ সদস্যের বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশনের ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও চূড়ান্ত প্রতিবেদন আগামী ২১ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। এরপর উপদেষ্টা পরিষদের মাধ্যমে নতুন বেতন কাঠামো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

কমিশনের প্রস্তাব অনুযায়ী, বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় ১৮ হাজার টাকা বা তার বেশি করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে, সর্বোচ্চ বেতন বর্তমান ৭৮ হাজার টাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকারও বেশি নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

নতুন কাঠামো অনুযায়ী, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে ১:৮, যা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে কমিশনের ধারণা।

নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ৭০ থেকে ৮০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে বলে হিসাব করা হয়েছে। এর অংশ হিসেবে চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় ২২ হাজার কোটি টাকা বৃদ্ধি করা হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন বেতন কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এখন উপদেষ্টা পরিষদের অনুমোদনের দিকেই তাকিয়ে রয়েছেন সরকারি চাকরিজীবীরা।

(ঢাকাটাইমস/১৮ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত