তারেক রহমানের গাড়িতে সাদা খাম লাগিয়ে উধাও মোটরসাইকেল চালক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ১১:৫৪
অ- অ+

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনায় পাঁচ দিন পার হলেও মোটরসাইকেলচালককে শনাক্ত করতে পারেনি পুলিশ।

ঘটনাটি ঘটে গত বুধবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়কে। পুলিশ জানায়, একটি সাদা রঙের হিরো হাংক ব্র্যান্ডের মোটরসাইকেলে থাকা এক ব্যক্তি হঠাৎ তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়ির কাছে এসে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনার সময় গাড়িবহরের সঙ্গে তারেক রহমানের নিজস্ব নিরাপত্তা দল (সিএসএফ) উপস্থিত ছিল। কাগজে কোনো লেখা পাওয়া যায়নি।”

পুলিশ জানায়, ঘটনার পর বিএনপির পক্ষ থেকে কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। তবে বিষয়টি জানার পর পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে একটি জিডি করে তদন্ত শুরু করে।

তদন্তসংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দেখা যায়, একজন মোটরসাইকেল চালক গাড়ির কাছে এসে কাগজটি লাগিয়ে দ্রুত চলে যান। তবে ভিডিওর মান ভালো না হওয়ায় চালকের পরিচয় বা মুখমণ্ডল স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।

পুলিশ আরও জানায়, সংগৃহীত ফুটেজ ও অন্যান্য প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে মোটরসাইকেল ও চালককে শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় নতুন কোনো তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা