শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী’র চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:১২
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান-এর নির্দেশনায় এবং তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান-এর পরামর্শে চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত শহীদ ফিরোজ আহমেদের অসুস্থ স্ত্রী ফিরোজা আক্তারের সাথে সাক্ষাৎ করেছেন একটি প্রতিনিধি দল।

সোমবার দুপুরে রাজধানী ঢাকার লালমাটিয়া এলাকায় বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র নেতৃত্বে মানবিক এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির উপদেষ্টা আবুল কাশেম ও ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন এবং সদস্য- মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব ও শাহাদাত হোসেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন– বিএনপি’র কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির জাহিদ, স্বেচ্ছাসেবক নেতা তুষার আহমেদ, ছাত্রদল নেতা মিসবাউল আলম, মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ-সহ স্থানীয় নেতৃবৃন্দ।

(ঢাকাটাইমস/১৯ জানুয়ারি/জেবি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
কুষ্টিয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা