প্রধান উপদেষ্টার কাছে পে-স্কেলের সুপারিশ জমা বুধবার, আরও যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯
অ- অ+

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আগামীকাল বুধবার বিকাল ৫টায় প্রধান উপদেষ্টার কাছে পে কমিশন সুপারিশ জমা দেবে। সরকারি চাকরিজীবীরা সুপারিশকৃত পে-স্কেল পেয়ে খুশি হবেন বলেও জানান তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

প্রতিবেদন জমার সময় অর্থ উপদেষ্টা নিজেও উপস্থিত থাকবেন। পে কমিশনের প্রধান জাকির আহমেদ খান সব সদস্যকে সঙ্গে নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদনটি জমা দেবেন।

পে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার আগ পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি অর্থ উপদেষ্টা।

তিনি বলেন, সরকারি চাকরিজীবীরা পে-স্কেল পেয়ে খুশি হবেন। এমন সুপারিশই প্রতিবেদনে থাকবে। প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদনের নানা দিক তুলে ধরবেন বেতন কমিশনের প্রধান।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান