৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে ওএমএসের চাল বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, ১৪:০৭
অ- অ+

সারাদেশের ৪১৯টি উপজেলায় অতিরিক্ত ওএমএস (ওপেন মার্কেট সেল) কর্মসূচির আওতায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই কর্মসূচিতে প্রতি উপজেলায় দৈনিক মেট্রিক টন করে চাল বরাদ্দ দেয়া হয়েছে।

খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ মানুষ প্রতি কেজি চাল মাত্র ৩০ টাকা দরে সংগ্রহ করতে পারবেন। এই অতিরিক্ত ওএমএস কার্যক্রমটি বর্তমানে চলমানসাধারণ ওএমএসকর্মসূচির পাশাপাশি সমান্তরালভাবে পরিচালিত হবে। অর্থাৎ আগের কেন্দ্রগুলো থেকে চাল-আটা বিক্রির প্রক্রিয়াটি যথানিয়মে চালু থাকবে।

বর্তমানে চলমান সাধারণ ওএমএস কর্মসূচির মাধ্যমে সারা দেশের ১২টি সিটি কর্পোরেশন, ৫২টি জেলা সদর পৌরসভা এবং শ্রমঘন উপজেলা পৌরসভাসহ মোট ১০৮১টি কেন্দ্রে সাশ্রয়ী মূল্যে খাদ্যশস্য বিক্রি করা হচ্ছে। এই কেন্দ্রগুলো থেকে প্রতিদিন ১৪১৭. মেট্রিক টন আটা (খোলা আটা ২৪ টাকা কেজি কেজির প্যাকেট ৫৫ টাকা) এবং ১১৭৫ মেট্রিক টন চাল (৩০ টাকা কেজি) ভর্তুকি মূল্যে বিক্রি করা হচ্ছে।

খাদ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে বর্তমানে পর্যাপ্ত খাদ্য মজুদ রয়েছে এবং মাঝারি মোটা চালের দাম স্থিতিশীল আছে। তবে দেশের কিছু কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সরু চালের দাম বাড়ার প্রবণতা দেখা যাচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং করার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা