৪৮তম বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২৬, ১৬:৪৯
অ- অ+

৪৮তম বিসিএসের (বিশেষ) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই বিসিএস থেকে ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রপতির আদেশে সিনিয়র সচিব মো. এহছানুল হকের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর মাধ্যমে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গত ২৯ সেপ্টেম্বর ও ২৭ অক্টোবরের সুপারিশপত্র এবং গত ১৭ নভেম্বরের পত্রের তথ্যের আলোকে বর্ণিত ৩ হাজার ২৬৩ জন প্রার্থীকে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে জাতীয় বেতনস্কেল, ২০১৫ অনুসারে ২২,০০০-৫৩,০৬০/- টাকা বেতনক্রমে বর্ণিত শর্তে নিয়োগ প্রদান করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

তালিকা দেখুন এখানে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশি অস্ত্রসহ মোহাম্মদপুরে শীর্ষ ছিনতাইকারী ‘মাওরা সোহেল’ গ্রেপ্তার
বিশ্ব বাবা দিবস আজ: ভালোবাসা, দায়িত্ব ও নির্ভরতার প্রতীক বাবার প্রতি শ্রদ্ধা
ঢাকাসহ দেশের ১৪ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর শুরু আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা