ভোট পর্যবেক্ষণে আসছেন ৫০০ বিদেশি সাংবাদিক-পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:০৬
অ- অ+

নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ জানিয়েছেন, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেখতে আসবেন প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক। এদের মধ্যে আমন্ত্রিতদের রাখা হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ইসি সচিব বলেন, এখান থেকে আমরা বিভিন্ন অর্গানাইজেশনের ৮৩ জনকে ইনভাইট করেছি। তাদের মধ্যে ৩৬ জন আমাদের কনফার্ম করেছেন। আর পাঁচটি সংস্থা থেকে রিগ্রেট করা হয়েছে। এখনো কনফারমেশনের আরও কিছু বাকি আছে।

তিনি আরও বলেন, আমাদের দুটি পদ্ধতি ছিল। একটি আমরা স্ব-উদ্যোগে ইনভাইটেশন করেছি। আরেকটি ছিল জার্নালিস্ট ও অবজারভারদের জন্য ওপেন ইনভাইটেশন। এ পর্যন্ত ৫০ জন সাংবাদিক আমাদের কাছে তাদের আগ্রহ প্রকাশ করেছেন যে তারা এখানে এসে নির্বাচন পর্যবেক্ষণ করতে চান। ৭৮ জন অবজারভার ও ৫০ জন সাংবাদিক আসতে চান। এটি প্রতিনিয়ত বাড়ছে। হয়তো দেখা যাবে আধা ঘণ্টা বা এক ঘণ্টা পর এই সংখ্যাটি আরও বাড়বে।

তিনি বলেন, তাদের ভিসা প্রাপ্তির বিষয়ে আমরা কথা বলেছি। অন-অ্যারাইভাল ভিসা নিয়ে আসতে বলেছি। পয়েন্ট অব ডিপারচার থেকে ভিসা নিয়ে আসতে বলেছি। আর কেউ যদি তা না পারেন, সে ক্ষেত্রে অন-অ্যারাইভালে এখানে এয়ারপোর্টে ব্যবস্থা থাকবে। এখানে একটি হেল্প ডেস্ক থাকবে। পাশাপাশি আমাদের আমন্ত্রিতদের হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাখা হবে। হোটেলে হেল্প ডেস্ক ও মিডিয়া সেল থাকবে। সেখানে বিভিন্ন পয়েন্টে কো-অর্ডিনেশনের ব্যবস্থা করা হবে। তাদের সঙ্গে অফিসার থাকবেন ইত্যাদি।

ইসি সচিব বলেন, এই মুহূর্তে ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের ৫৬ জন প্রতিনিধি অবস্থান করছেন। এই সংখ্যাটি পরবর্তীতে প্রায় তিনশর কাছাকাছি যাবে বলে আমাদের ধারণা দেওয়া হয়েছে। কমনওয়েলথ সেক্রেটারিয়েট থেকে আমরা ইনভাইট করেছিলাম, তারা ১০ জন আসবেন। তুরস্ক থেকেও আমরা ইনভাইট করেছিলাম, তবে তারা সম্ভবত ৯ জন আসবেন। অনেক জায়গায় আমাদের যদি ভিসা ফ্যাসিলিটি বা মিশন না থাকে, তাহলে তারা যেন অন-অ্যারাইভালে এসে কোনো অসুবিধায় না পড়েন, সে ব্যবস্থা থাকবে। আমাদের ধারণা প্রায় ৫০০ বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা
ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী