ঢাকার শীত নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:২২
অ- অ+

রাজধানী ঢাকায় তাপমাত্রা আরও কমেছে। গতকালের তুলনায় আজ ঢাকার তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি সেলসিয়াস কম রেকর্ড করা হয়েছে। এ অবস্থায় দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তা কমে দাঁড়িয়েছে ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেইসঙ্গে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস আর আজ ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৭৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

সবশেষ সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছেআজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’: অপ্রতিমের মা ড. নাহিদা বেগম
৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা
ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ