ফরিদপুরের মধুখালীতে গোপন অস্ত্রের কারখানার সন্ধান, ওয়ার্কশপ মিস্ত্রি আটক

মধুখালি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, ১১:৩৫
অ- অ+

ফরিদপুরের মধুখালীতে গোপনে চলছিল দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা। সেই কারখানায় যৌথ অভিযান চালিয়ে অস্ত্র ও অস্ত্র তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার করেছে যৌথবাহিনী। অভিযানে আটক করা হয়েছে বাদল সরকার নামের এক ওয়ার্কশপ মিস্ত্রিকে, যার বিরুদ্ধে আগে থেকেই অস্ত্র মামলার একাধিক অভিযোগ রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ও স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযানটি চালানো হয়।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, বাদল সরকার দীর্ঘদিন ধরে নিজস্ব ওয়ার্কশপে দেশীয় অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার অপরাধীদের কাছে সরবরাহ করে আসছিলেন।

অভিযানকালে তার বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজ কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তরা তার বানানো অস্ত্র দিয়ে এলাকায় চাঁদাবাজি, ডাকাতি ও বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এছাড়া আসন্ন নির্বাচনকে বানচাল এবং ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার জন্য দুর্বৃত্তরা তার কাছে অস্ত্র তৈরির অর্ডার দিয়েছে বলে খবর জানা গেছে। এতে ফরিদপুরে জনমনে নির্বাচন নিয়ে আশঙ্কা সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।

(ঢাকাটাইমস/২৪ জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা