সারজিস আলমকে শোকজ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৪ জানুয়ারি ২০২৬, ১৭:২৪
অ- অ+

পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাঁকে এ শোকজ নোটিশ দেওয়া হয়।

শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, জামায়াত আমিরের জনসভা উপলক্ষে এলাকায় তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। এ ধরনের প্রচার সামগ্রী নির্বাচন আচরণবিধির পরিপন্থী হওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

শোকজ নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে নির্বাচন কমিশন বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নিতে পারে বলে জানানো হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা