সংসদ নির্বাচনে থাকছেন ৫৫ হাজার দেশি ও ৫০০ বিদেশি পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ০৯:৫২
অ- অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে থাকবেন ৫৫ হাজারের বেশি দেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দেশি-বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর হোটেল ওয়েস্টিনে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। ব্রিফিংয়ে কূটনৈতিক মিশনের প্রধানরা, বাংলাদেশে অবস্থানরত জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও এ তথ্য নিশ্চিত করা হয়।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১ হাজার ৯৯৪ জন প্রার্থী, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী।

তিনি বলেন, নির্বাচনের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। পাশাপাশি প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষকও নির্বাচন পর্যবেক্ষণে অংশ নেবেন।

ইসি সূত্র জানায়, আগামী ১২ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহণ সম্পন্ন করা হবে।

নির্বাচন কমিশন আশা করছে, দেশি ও বিদেশি পর্যবেক্ষকদের উপস্থিতিতে নির্বাচন প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে।

(ঢাকাটাইমস/২৬ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো নেদারল্যান্ডস
উনদাভের জোড়া গোলে আইভরিকোস্টকে ২-১ হারিয়ে নকআউট পর্বে জার্মানি
ভাইরাল বক্তব্যের পর পুলিশ সদর দপ্তরে রিপোর্টের নির্দেশ কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলকে
লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা