ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর হামলার ঘটনায় অভিযুক্তকে শোকজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ১৬:১৮
অ- অ+

ঢাকা-১৮ আসনের ১০ দলীয় জোটের এনসিপি প্রার্থী আরিফুল ইসলাম আবিদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত দিদার আহমেদ মোল্লাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। এতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এ নোটিশের জবাব দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনী নূরপাড়া এলাকায় নির্বাচনী প্রচারণাকালে এ হামলার ঘটনা ঘটে। সকালে নির্বাচনী গণসংযোগকালে আরিফুল ইসলামের ওপর বিএনপি প্রার্থী এসএম জাহাঙ্গীরের লোকজন হামলা করে বলে অভিযোগ ওঠে।

এ বিষয়ে ঢাকা-১৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, “আমি ঘটনাটি শুনেছি এবং বিষয়টি দলকে জানিয়েছি। দলের নির্দেশে অভিযুক্ত দিদার আহমেদ মোল্লাকে শোকজ করা হয়েছে। ঘটনার কথা জানার পর আমি নিজে আরিফুল ইসলাম আবিদকে ফোন করেছি। আমরা সহাবস্থানের রাজনীতিতে বিশ্বাস করি। আমাদের পক্ষ থেকে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড হবে না।”

এস এম জাহাঙ্গীর হোসেন আরও বলেন, “আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে। এই ঘটনার সঙ্গে আমরা জড়িত নই। বিষয়টি তদন্তের জন্য কমিটি গঠন করা হবে। কেউ জড়িত প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এনসিপি প্রার্থী আবিদকে উদ্দেশ করে তিনি বলেন, “ভোট নিয়ে আমাদের মধ্যে কোনো মনোমালিন্য থাকবে না। প্রয়োজনে আমরা এক স্টেজে দাঁড়িয়ে জনগণের কাছে ভোট চাইব। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকেই ভোট দেবে।” তিনি আরও বলেন, “বিএনপি একটি বড় সংগঠন। কোথায় কী ঘটনা ঘটে, সবকিছু একা জানা সম্ভব নয়। তবে কোনো অভিযোগ উঠলে তা গুরুত্ব দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা