গণতন্ত্র মানে এই নয় যে, যা ইচ্ছে বলবো: মঈন খান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫১
অ- অ+

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ২ আসনের ধানের শীষের প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাস করে। স্বাধীনতা মানে নিজের মত প্রকাশ করা। আর গণতন্ত্র মানে হচ্ছে যাই বলি না কেনো তার জবাবদিহিতাই গণতন্ত্র। গণতন্ত্র মানে এই নয় যে, আমি যা ইচ্ছে বলবো। এই দুটিকে সমন্বয় করে চলতে হবে।

সোমবার দিনব্যাপী পলাশ উপজেলার জিনারদী বাজার, কুড়াইতলী, সানের বাড়ী এবং ঘোড়াশাল পৌরসভা ১,২,৩ নং ওয়ার্ডে ধানের শীষের ভোট চেয়ে বিভিন্ন পথসভায় তিনি এসব কথা বলেন।

মঈন খান বলেন, আগের একটি দল ধন-দৌলত আহরণ করে রাজনীতি করতো। শতশত কোটি টাকা লোপাট করেছে। এটি রাজনীতি নয়, এটির নাম লুন্ঠন।

তিনি বলেন, আমরা শহীদ জিয়ার সততার রাজনীতি করি, প্রয়াত খালেদা জিয়ার আপোষহীন আদর্শে বিশ্বাস করি এবং তারেক রহমানের নেতৃত্বে তৃণমূল থেকে দেশকে জাগিয়ে তোলার রাজনীতি করি। একারণেই আমি আপনাদের দোয়ারে আসছি।

ভোটারদের প্রতি আহবান জানিয়ে ড. মঈন খান বলেন, ১২ ফেব্রুয়ারী আমরা যাতে সবাই পরিবারের বোন, কন্যা, স্ত্রী, মা এবং ভাবীদের কেন্দ্রে ভোট দিতে পাঠাবেন। সেদিন মা-বোনদের সকালে ঘরে কোন কাজ রাখবেন না। তারা যেনো ভোটাধিকার থেকে বঞ্চিত না হয়।

জেবি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা