কোদাল মার্কা নির্বাচিত হলে ব্যবসায়ীদের অন্যায়ভাবে চাঁদা দিতে হবে না: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩
অ- অ+

কোদাল মার্কা নির্বাচিত হলে ঢাকা-১২ আসনের কোনো ব্যবসায়ীকে অন্যায়ভাবে চাঁদা দিতে হবে না বলে আশ্বাস দিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও ঢাকা-১২ আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী সাইফুল হক।

সোমবার বিকালে রাজধানীর ফার্মগেটে নিজের নির্বাচনী অফিস উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান।

সাইফুল হক বলেন, ঢাকা-১২ আসনে কোদাল মার্কার পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, সেটিকে ভোটের গণসুনামিতে রূপ দিতে হবে।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে দেশকে দমন-পীড়ন ও লুটপাটের মাধ্যমে কার্যত জাহান্নামে পরিণত করা হয়েছে। জনগণের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রযন্ত্রকে ব্যক্তিস্বার্থে ব্যবহার করা হয়েছে।

সাইফুল হক বলেন, আগামী নির্বাচনের মাধ্যমেই এই কালো অধ্যায় থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে।

ঢাকা-১২ আসনের ব্যবসায়ীদের প্রসঙ্গে তিনি বলেন, এ এলাকার ছোট-বড় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে চাঁদাবাজির শিকার হয়ে আসছেন। কোদাল মার্কায় নির্বাচিত হলে কোনো ব্যবসায়ীকে আর অন্যায়ভাবে চাঁদা দিতে হবে না বলে তিনি আশ্বাস দেন।

নির্বাচনী প্রচারণার পঞ্চম দিনে প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধনের পর তিনি আগামী ১২ ফেব্রুয়ারি কোদাল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। এরপর ফার্মগেট কার্যালয় থেকে শুরু করে তেজতুরি বাজার, গ্রীন রোড ও ফার্মগেট এলাকায় গণসংযোগ করেন।

এ সময় তার সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী আনোয়ারুজ্জান আনোয়ারসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নারী বন্দি পালানোর ঘটনায় কাশিমপুর মহিলা কারাগারের ৭ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচ, আকাশছোঁয়া টিকিটের দাম
কাশিমপুর কারাগারের নিরাপত্তা ভেঙে পালিয়ে গেছে নারী বন্দি, থানায় মামলা
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা