নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থীকে দ্বিতীয় দফা শোকজ

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ জানুয়ারি ২০২৬, ১৪:১৮
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনে বিএনপি প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে দ্বিতীয় দফায় শোকজ করা হয়েছে।

সোমবার নির্বাচনী অনুসন্ধান বিচারিক কমিটির চেয়ারম্যান এবং নওগাঁর সিভিল জজ আদালতের (ধামইরহাট) বিচারক সাথী ইসলাম এ নোটিশ দেন।

নির্বাচনে প্রার্থী হিসেবে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে ১ ফেব্রুয়ারি বেলা ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে তাকে লিখিত ব্যাখ্যা জানাতে বলা হয়েছে।

১১ জানুয়ারি নির্ধারিত সময়ের আগে ভোটের প্রচারের অভিযোগে শেখ মো. রেজাউল ইসলাম রেজুকে শোকজ দিয়েছিল নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।

দ্বিতীয় দফায় পাঠানো এ কারণদর্শানোর নোটিশে উল্লেখ করা হয়েছে, শেখ মো. রেজাউল ইসলাম রেজু নওগাঁ-৬ আসনে বিএনপির প্রার্থী। গত ১৬ জানুয়ারি রাণীনগর উপজেলার পারইল ইউনিয়নের ডুবাগাড়ী বাজারে স্বতন্ত্র প্রার্থীর পথসভায় রানীনগর উপজেলার সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেনের নেতৃত্বে বড়গাছা এলাকার সাদেকুল ইসলাম, হাকিম, লেবু, শাহিন ও আজাদসহ আরও অনেকেই স্বতন্ত্র প্রার্থী আলমগীর করিরের সমন্বয়ক পাভেল রহমানের পথসভায় প্রতিরোধ করে অগ্নিসংযোগ করে তাদের বাধা দেন।

এ বিষয়ে কথা বলতে নওগাঁ-৬ আসনের বিএনপির প্রার্থী শেখ মো. রেজাউল ইসলাম রেজুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকা টাইমস/২৭জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুর্দিনে মানুষের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
ধর্মমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাইল হেফাজতে ইসলাম
আইনশৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ পেশাদারত্বের নির্দেশ রাজবাড়ীর পুলিশ সুপারের
মোদির প্রস্তাব প্রত্যাখ্যান, শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা