বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র: মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:৩০
অ- অ+

বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কোনো পক্ষ নেবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

তিনি বলেছেন, নির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। জনগণ যে সরকার নির্বাচন করবে, যুক্তরাষ্ট্র তাদের সঙ্গেই কাজ করতে প্রস্তুত।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর নির্বাচন কমিশন (ইসি) ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেয় না। এই নির্বাচনের ফল কী হবে, তা নির্ধারণ করবেন কেবল বাংলাদেশের জনগণ। নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠিত হবে, তাদের সঙ্গেই যুক্তরাষ্ট্র ভবিষ্যতে কাজ করবে।

বৈঠকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকটি বেলা ১১টা ৫০ মিনিটের দিকে শুরু হয়।

নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন কীভাবে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে, সে বিষয়ে সিইসি তাকে বিস্তারিত জানিয়েছেন। এসব তথ্য নিয়ে তিনি সন্তুষ্ট বলেও জানান।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সিনেটে তার নিশ্চিতকরণ শুনানির সময় থেকেই তিনি বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে আগ্রহী। নির্বাচনের দিনটির দিকে তাকিয়ে আছেন এবং ফলাফল দেখার অপেক্ষায় রয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে তিনি জানতে পেরেছেন, নির্বাচনকে একটি উৎসবমুখর দিনে পরিণত করার প্রত্যাশা রয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশের জনগণ ভয় ও বাধাহীন পরিবেশে তাদের মতামত প্রকাশ করতে পারবে।

তবে এ সময় জাতীয় নির্বাচন নিয়ে অতিরিক্ত প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত কোনো মন্তব্য না করে ‘সরি’ বলে স্থান ত্যাগ করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান চৌধুরী: ডিবিপ্রধান
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট, প্রতিশোধ নিতে বন্ধুকে হত্যা; কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রায় অংশ নেবেন তারেক রহমান
মেজর (অব.) আখতারুজ্জামানের বড় ছেলেকে ছুরিকাঘাত