বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে
দুর্নীতির অভিযোগে সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী গ্রেপ্তার
অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৫:৩৬

আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (সিভিল এভিয়েশন) সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২৮ জানুয়ারি) তাকে গ্রেপ্তার করা হয় বলে দুদক সূত্রে জানা গেছে।
দুদক জানায়, আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধানের ভিত্তিতে হাবিবুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত চলমান রয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












