সশস্ত্র বাহিনী বেতন কমিটি ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন জমা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৩
অ- অ+

প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের বেতন ও ভাতা কাঠামো পর্যালোচনার লক্ষ্যে গঠিত সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

জানা গেছে, অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রীত হয়ে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫ গঠনের সদয় অনুমোদন প্রদান করেন। বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান এ কমিটির সভাপতি।

বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে কমিটির সভাপতির নেতৃত্বে কমিটির সদস্যরা অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের কাছে সশস্ত্র বাহিনী বেতন কমিটি, ২০২৫-এর চূড়ান্ত প্রতিবেদন পেশ করেন।এসময় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিন চূড়ান্ত প্রতিবেদন গ্রহণকালে অর্থ উপদেষ্টা কমিটির সদস্যদের ধন্যবাদ জানান এবং সশস্ত্র বাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ ও কষ্টসহিষ্ণু দায়িত্ব পালনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব সুচারুভাবে সম্পন্ন করার জন্য তাদের প্রশংসা করেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুরে শহীদ ও আহত পরিবারকে বিনামূল্যে ফ্ল্যাট দেবে সরকার: গণপূর্ত প্রতিমন্ত্রী
তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না: ট্রাম্প
দেশের বাজারে স্বর্ণের দামে উল্লম্ফন
আজ থেকে সবার জন্য উন্মুক্ত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, অনলাইনে মিলবে টিকিট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা