নির্বাচনে জরুরি পরিস্থিতিতে বিজিবির ডগ স্কোয়াড-হেলিকপ্টার প্রস্তুত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৬:৫৮| আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:১০
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট নিশ্চিত করতে ঢাকা উত্তর সিটি করপোরেশনসহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবির ঢাকা ব্যাটালিয়ন (বিজিবি-৫)। এছাড়াও সীমান্ত সুরক্ষার পাশাপাশি নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে দেশব্যাপী মোতায়েন থাকবে এই বাহিনীর সদস্য।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি-৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে নির্বাচনকালিন মহড়া শেষে এ তথ্য জানান বিজিবি-৫ ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তৈমুর হাসান।

তিনি বলেন, ঢাকা সেক্টরের আওতাধীন ঢাকা ব্যাটালিয়ন (বিজিবি-৫) এলাকায় মোট ৩৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুইটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুরের চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।

এ সকল দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা ১২টি বেইজ ক্যাম্প থেকে নির্বাচনকালীন দায়িত্ব পালন করবে।

তিনি আরও বলেন, সম্পূর্ণ রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে নির্বাচন কমিশনের সকল নির্দেশনা অনুসরণ করে দায়িত্ব পালন করবে, যাতে সকল প্রার্থী ও রাজনৈতিক দল সমান সুযোগ পায় এবং ভোটাররা ভয় ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

বিজিবি দৃঢ়ভাবে বিশ্বাস করে, সরকার, নির্বাচন কমিশন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।

তৈমুর বলেন, নিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি কার্যক্রম পরিচালনার জন্য বিজিবির বিশেষায়িত K-9 ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। পাশাপাশি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে বিজিবি। নির্বাচনের আগে ও চলাকালে রাজধানীতে প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি করা হবে।

তিনি আরও বলেন, আগামী ২৯ জানুয়ারি থেকে নির্বাচনকালীন বিশেষ মোতায়ন কার্যক্রম শুরু হবে। বর্তমানে বিজিবি ৫ এর দায়িত্বপূর্ণ এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবির এ কর্মকর্তা আরও বলেন, নির্বাচনকালীন যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় বিজিবির র‍্যাপিড অ্যাকশন টিম (RAT), কুইক রেসপন্স ফোর্স (QRF) এবং প্রয়োজনে হেলিকপ্টার প্রস্তুত থাকবে।

নির্বাচনে আধুনিক প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তৈমুর হাসান বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে বডিওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, মেটাল ডিটেক্টর, এপিসি ও আধুনিক সিগন্যাল সরঞ্জাম ব্যবহার করা হবে। পাশাপাশি নির্বাচন পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে বিজিবি-৫’র অধিনায়ক বলেন, এবারের নির্বাচনে বিজিবির ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে বা কোনো কেন্দ্রে সহিংসতা, জাল ভোট কিংবা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রে প্রবেশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার প্রবেশপথগুলোতে বিশেষ নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ স্থাপনা ও গুরুত্বপূর্ণ স্থানে আমরা বিভিন্ন চেকপোস্টের মাধ্যমে আমাদের তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে। একই সাথে আমাদের স্ট্রাইকিং ফোর্সও কাজ করবে। আমাদের ডেপ্লয়মেন্ট ও তল্লাশি কার্যক্রম এবং টহল আগে থেকেই চলমান রয়েছে। তবে আগামীকাল কাল (২৯ জানুয়ারি) থেকে নির্বাচনকালীন মোতায়ন শুরু হবে।

জাল ভোট ঠেকাতে বিজিবির প্রচেষ্টা কী হবে? এমন প্রশ্নের জবাবে তৈমুর রহাসান বলেন, ‘যদি কোন ভোট কেন্দ্রে এই ধরনের কার্যক্রম হয়। সেক্ষেত্রে অবশ্যই প্রিজেডিং অফিসার আমাদেরকে জানাবেন। এবং সেই ভোট কেন্দ্রের পরিস্থিতি যদি খারাপ দিকে যায় সেই অনুযায়ী আমরা প্রিজাইডিং অফিসার জানালেই আমরা ব্যবস্থা নেবো।’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া-চীন সফর শুরু আজ
সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো নেদারল্যান্ডস
উনদাভের জোড়া গোলে আইভরিকোস্টকে ২-১ হারিয়ে নকআউট পর্বে জার্মানি
ভাইরাল বক্তব্যের পর পুলিশ সদর দপ্তরে রিপোর্টের নির্দেশ কেএমপির অতিরিক্ত কমিশনার রাশিদুলকে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা