নির্বাচনে পুলিশকে সৎ, পেশাদার ও নিরপেক্ষ থাকতে হবে: ডিআইজি রেজাউল করিম মল্লিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ জানুয়ারি ২০২৬, ১৭:৫১
অ- অ+

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশকে সততা, পেশাদার ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

বুধবার গাজীপুর পুলিশ লাইন্সে অনুষ্ঠিত বিশেষ কল্যাণ সভায় জেলা পুলিশের কর্মকর্তা ও ফোর্সরা তাদের পেশাগত সমস্যার পাশাপাশি মাঠ পর্যায়ের প্রতিবন্ধকতা তুলে ধরেন। ডিআইজি এসব সমস্যা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

সভায় ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, ‘ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ।’ তিনি পুলিশকে জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার নির্দেশ দেন।

ডিআইজি গাজীপুর পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলার পুলিশ সুপার (এসপি) শরিফ উদ্দিন। এসময় জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

ডিআইজি রেজাউল করিম মল্লিক বক্তব্যের শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি সব অফিসার ইনচার্জকে নির্বাচনে বিশৃঙ্খলা রোধ এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে কঠোর নির্দেশ দেন।

এরপর পুলিশের কনফারেন্স রুমে বিশেষ অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি মহোদয় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জদের নানান দিক-নির্দেশনা দেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা