মন্ত্রীদের জন্য ৯ হাজার বর্গফুটের ফ্ল্যাট নির্মাণের খবর ‘ভিত্তিহীন’: গৃহায়ন মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জানুয়ারি ২০২৬, ১৮:১৩
অ- অ+

মন্ত্রীদের জন্য ৯ হাজার ৩০ বর্গফুটের ফ্ল্যাট নির্মাণ ও তাতে সুইমিংপুলসহ বিভিন্ন সুযোগ-সুবিধা রাখার বিষয়ে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে দাবি করেছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়।

বৃহস্পতিবার এক প্রতিবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, এ ধরনের কোনো প্রকল্প সরকার অনুমোদন করেনি এবং সংবাদে উল্লিখিত সিদ্ধান্ত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপূর্ত অধিদপ্তরের পক্ষ থেকে একটি প্রস্তাবনা প্রস্তুত করা হলেও তা মন্ত্রণালয় পর্যায়ে বিবেচিত বা অনুমোদিত হয়নি। এ অবস্থায় বিষয়টিকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে উপস্থাপন করা সঠিক নয়। মন্ত্রণালয়ের মতে, এ ধরনের প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

ভবিষ্যতে যাচাই-বাছাই ছাড়া এ ধরনের তথ্যবিকৃত সংবাদ প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এতে স্বাক্ষর করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আলমগীর হোসেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ককটেল বিস্ফোরণে জড়িত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ: ডিএমপি
হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, অপরাধ স্বীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান