‘জুলাই যোদ্ধা’ গেজেট থেকে আরও ১২ জনের নাম বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:২৬
অ- অ+

‘জুলাই যোদ্ধা’ হিসেবে গেজেটভুক্ত আরও ১২ জনের নাম বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। এর আগে গত বছর মিথ্যা তথ্য প্রদান এবং একাধিকবার নাম অন্তর্ভুক্ত থাকার কারণে ১২৮ জনের ‘জুলাই যোদ্ধা’ গেজেট বাতিল করা হয়েছিল।

সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, যা পরে গেজেট আকারে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ, ২০২৫-এর ১১(৪) ধারা এবং রুলস অব বিজনেস, ১৯৯৬-এর শিডিউল–১ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে এই গেজেট বাতিল করা হয়েছে।

বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে দিনাজপুর জেলার পাঁচজন এবং চাঁদপুর জেলার সাতজন রয়েছেন। দিনাজপুর জেলার বাতিলকৃতরা হলেন— তাসফিয়াহ রিফা, মো. আসাদুজ্জামান নূর, মো. সুরুজ মিয়া, মোছা. কহিনুর ও মোছা. সখিনা। চাঁদপুর জেলার বাতিলকৃতরা হলেন— মো. কামরুল হাসান রাব্বি, মো. রায়হান, মো. ইউছুব আলী, নাহিদুল ইসলাম রাতুল, শাহজালাল ও মো. আব্দুল্লাহ আল মামুন।

প্রজ্ঞাপনে এই ১২ জনের নাম বাতিলের নির্দিষ্ট কারণ উল্লেখ না থাকলেও মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মিথ্যা তথ্য দিয়ে গেজেটভুক্ত হওয়ায় তাদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/৩১ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল চক্রান্ত করছে: রিজভী
জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেপ্তার, মামলা ৫৭
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা