১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:২৩| আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ২৩:৪২
অ- অ+

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড দেওয়ার নিয়ম অনলাইনে চালু করে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে গাড়ির স্টিকার পেতে অনলাইনে আবেদন বাধ্যতামূলক করা হয়েছিল। সেখানে ১৪ হাজার সাংবাদিক নিবন্ধন করে। তবে, হঠাৎই ইসির ওই নির্দিষ্ট ওয়েবসাইট উন্মুক্ত হয়ে যায়। এতে করে সাংবাদিকদের দেওয়া সব তথ্য উন্মুক্ত হয়ে যায়। পরে ওয়েবসাইটটি বন্ধ করে দেওয়া হয় ইসির পক্ষ থেকে।

আজ শনিবার ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কমিশনের অবস্থান পরিষ্কার করেন।

ইসি জানায়, প্রথমবারের মতো অনলাইন পোর্টালে (pr.ecs.gov.bd`) আবেদন প্রক্রিয়া শুরু করলে সাংবাদিকরা নানা জটিলতায় আপত্তি জানান। এর পরিপ্রেক্ষিতে অনলাইন আবেদন বন্ধ করে দেওয়া হয়। রুহুল আমিন মল্লিক বলেন, "যখন পর্যবেক্ষকদের আবেদনের পথটি বন্ধ করা হচ্ছিল, তখন কারিগরি কারণে কিছু সময়ের জন্য ড্যাশবোর্ড ও অ্যাডমিন প্যানেল দৃশ্যমান ছিল। তবে সেখানে কোনো তথ্য ডাউনলোডের সুযোগ ছিল না।"

পেশাদার ফার্মের বদলে এআই ব্যবহার করে ওয়েবসাইট তৈরির যে সমালোচনা উঠেছে, সে বিষয়ে ইসি জানায়, সাইটটি তাদের নিজস্ব প্রোগ্রামাররা তৈরি করেছেন। এআই দিয়ে এমন গুরুত্বপূর্ণ ওয়েবসাইট তৈরির বিষয়টি তিনি নাকচ করে দেন।

তথ্য নিরাপত্তা এবং সাংবাদিকদের আপত্তির মুখে ইসি তার অনলাইন আবেদন প্রক্রিয়া থেকে সরে এসেছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনের জন্য আগের মতো 'ম্যানুয়ালি' আবেদন যাচাই-বাছাই করে কার্ড বা পাস দেওয়া হবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রায় সাড়ে ৫৫ হাজার দেশি পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন বলে আশা করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরায়েলের আবারও বিমান হামলা, নিহত ২৭
গাজায় ইসরায়েলি বিমান হামলায় আলজাজিরার ক্যামেরাম্যানসহ নিহত ৬
কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে ড্রাইভার ও হেলপার নিহত
শিশু হত্যার অভিযোগে ধানমন্ডিতে পাউবো প্রকৌশলী ও স্ত্রী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা