রূপগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ছাত্রদলের গণসংযোগ
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
প্রকাশিত : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:১১

নারায়ণগঞ্জ- ১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুর ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করেছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার সকালে উপজেলার রূপগঞ্জ এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. বায়েজীদ প্রধান ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ধান শীষ প্রতীকে ভোট চেয়ে এ গণসংযোগ করেন।
(ঢাকা টাইমস/০১ফেব্রুয়ারি/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







