টঙ্গীতে ডিবি পুলিশের অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০১
অ- অ+

নির্বাচন সামনে রেখে চলমান অস্ত্র উদ্ধার অভিযানের অংশ হিসেবে জিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) টঙ্গী থেকে একটি রিভলবারসহ ইজাজুল ইসলাম (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) জিএমপির মিডিয়া বিভাগ এই তথ্য জানায়।

গ্রেপ্তারকৃত ইজাজুল ইসলাম গাইবান্ধার পলাশবাড়ী থানার কৃষ্ণপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি টঙ্গীর মাজুখান এলাকায় ভাড়ায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতরাতে টঙ্গীর মধ্য আরিচপুর গার্ল্স স্কুল সংলগ্ন মাদবরবাড়ী রোডের মমতাজ ভ্যারাইটিস স্টোরের সামনে পাকা রাস্তার থেকে আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেওয়া জিএমপির গোয়েন্দা দক্ষিণ বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলাম বলেন, আসামিকে প্রয়োজনীয় আইনগত আনুষ্ঠানিকতা শেষে আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকা টাইমস/০২ফেব্রুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বরগুনায় ডাকবাংলো থেকে মা ও দুই কন্যাশিশুর মরদেহ উদ্ধার
ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধী দলের নেতা-কর্মীরা মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
মেট্রোরেল চলাচলের সময় আরও বাড়ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা