আবারও ভূমিকম্পে কাঁপলো দেশ

দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ ভোরে দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
ইএমএসসি জানায়, মঙ্গলবার ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরও সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার।
এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে।
এর আগে ২১ নভেম্বর হওয়া ভূমিকম্পে সারা দেশে নিহত হয় ১০ জন, আহত হয় ছয় শতাধিক। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













